ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছেন উমর গুল

Link Copied!

gulস্পোর্টস ডেস্ক : ইনজুরির সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করা পাকিস্তানি পেসার উমরু গুল জাতীয় দলে ফেরার দারুণ এক সুযোগ পেয়েছেন। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে এহসান আদিল ছিটকে পড়ায় উমর গুলকে দলে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
এর আগে ইনজুরির কারণে শোয়েব মাকসুদ, সোহাইল খান ও ইয়াসির শাহ দল থেকে ছিটকে পড়েছেন।
পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র দ্য ডনকে জানায়, ঢাকায় পাকিস্তান দলের সঙ্গে যোগ দেয়ার জন্য শনিবার রাতেই দেশ ছাড়বেন উমরু গুল। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে অংশ নেন এই পাক পেসার।
প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৯ ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।