ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে পারলেন না সাবিনা

Link Copied!

sabinaস্পোর্টস ডেস্ক : প্রতি ম্যাচেই তার পা থেকে এসেছে গোলের ফুলঝুড়ি। দাপটের সঙ্গে তার দলও উঠে যায় ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচে পারলেন না সাবিনা খাতুন। হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশী এই প্রমীলা ফুটবলারের।
বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের মাটিতে খেলতে গিয়ে রীতিমতো আলোচিত ছিলেন সাবিনা খাতুন। মালদ্বীপের উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে সাবিনা ছিলেন উজ্জ্বল এক তারকা নাম। প্রতি ম্যাচে একাধিক গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করলেও শুক্রবার ফাইনালে হেরে গেছে তার দল মালদ্বীপ পুলিশ ক্লাব।
৬-২ গোলে সাবিনার দল হেরেছে ইমেগ্রশন ক্লাবের সঙ্গে। ফাইনাল ম্যাচে সাবিনা করেছেন মাত্র এক গোল। তবে পুরো টুর্নামেন্টে তার গোল সংখ্যা ৩৭টি। এর মধ্যে এক ম্যাচেই করেছিলেন ১৬ গোল।