ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর মনোহরদীতে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা

Link Copied!

কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করছেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হূমায়ূন

কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করছেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হূমায়ূন

নিজস্ব প্রতিনিধি

গত ১৩ সেপ্টেম্বর নরসিংদীর মনোহরদী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হূমায়ূন। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান (বীরু)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (মনোহরদী) মুহাম্মদ মাহবুবুর রশীদ, উপজেলা কৃষি অফিসার (বেলাব) কাজী শফিকুল ইসলাম, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, অধ্যাপক সাদেকুর রহমান, আব্দুস সামাদ মোল্লা (যাদু) সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ। মেলায় ১২টি স্টল স্থাপন করা হয়েছে।