ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লেচারের প্রশংসায় রবি শাস্ত্রী

Link Copied!

ROBIস্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফর শেষে ভারত জাতীয় ক্রিকেট দল নিয়ে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে প্রতিবেদন জমা দিয়েছেন দলের ডিরেক্টর রবি শাস্ত্রী।
রিপোর্টে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন তিনি। বিশেষভাবে বর্তমান কোচ ডানকান ফ্লেচারের ব্যাপারে ইতিবাচক প্রতিবেদনই জমা দিয়েছেন শাস্ত্রী। আর দলের সাথে নিজের চুক্তির মেয়াদ আরও দু-তিন বছর বাড়ানোর জন্য বিসিসিআই’র কাছে অনুরোধও করেন দেশটির সাবেক এই খেলোয়াড়।
টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করেছিলো ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ডের কাছে চরমভাবে নাজেহাল হতে হয় টিম ইন্ডিয়াকে। তাই ওয়ানডে সিরিজ শুরুর আগেই দলের দলীয় স্টাফে বেশ কিছু পরিবর্তন আনে বিসিসিআই। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ডিরেক্টর হিসেবে সাবেক খেলোয়াড় শাস্ত্রীর নিয়োগ এবং কোচের দায়িত্ব থেকে ওয়ানডে সিরিজে ডানকান ফ্লেচারকে বিশ্রাম দেয়া। ডিরেক্টর হিসেবে দলের সবকিছু দেখভাল করবেন শাস্ত্রী। এছাড়া সহকারী কোচ হিসেবে দলের সাথে যোগ দেন সঞ্জয় বাঙ্গার, ভরত অরুন ও রামকৃষ্ণ শ্রীধর।
এরপর ওয়ানডে সিরিজে অন্য এক চেহারায় দেখা গেল ধোনির ভারতকে। টেস্ট সিরিজের মতোই ইংল্যান্ডকে নাকানিচুবানি খাইয়েছে টিম ইন্ডিয়া। টেস্টের মত ৩-১ ব্যবধান ছিলো ওয়ানডেতেও। তাই স্বস্তির নি:শ্বাস ফেলেই ইংল্যান্ড ছাড়ে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।