বিনোদন ডেস্ক
গ্ল্যামারাস স্টার
এখন বি-টাউনের পরিচালকদের প্রথম পছন্দ৷ ২০১৩ সালে দীপিকার ঝুলিতে এসেছে একঝাঁক হিট ছবি৷ ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’, ‘রেস টু’-র মতো হিট মুভিতে অভিনয় করে ক্যামেরার ফ্ল্যাশলাইটে বারবারই চলে আসে ‘ফাইন্ডিং ফ্যনি’ স্টার দীপিকা পাডুকোন৷
ফিল্মি কেরিয়ারে নিজের পারফরমেন্স দৃঢ করেছে তার আত্মবিশ্বাসকে৷ নিজেকে এখন ‘সিকিয়োর’ মনে করেন বি-টাউন স্টার দীপিকা৷ মাঝে মাঝে নিজের কাজে নিজেই খুশি হন তিনি৷ সাকসেসফুল স্টার দীপিকার মতে কাজের ভালো-খারাপ দিক নিয়ে আলোচনা হলে কেরিয়ারে আরও উন্নতমানের প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ আসে৷
সাফল্যের এই চূড়ান্ত পর্যায়ে এসে জানান, কোনোদিন তার মাহাত্য কমবে না সে ব্যাপারে নিশ্চিত ‘চেন্নাই এক্সপ্রেস’ নায়িকা দীপিকা পাডুকোন৷ নিজের কাজের প্রতি বিশ্বাস আছে তার৷ একইসঙ্গে তিনি বলেন কেও যদি ভাবেন লাইফটাইম একজন গ্ল্যামারাস স্টার হিসাবে নিজের প্রতিপত্তি বজায় রাখব সেটা তার ভ্রান্ত ধারনা হবে৷ কারণ দীপিকার মতে সেটা বাস্তবে কখনই সম্ভব নয়৷ ওয়েবসাইট

