ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকাব ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

Link Copied!

শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাকাবের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনবিআইইউর ডিরেক্টর অব অ্যাকাউন্টস আশরাফুল হুদা এবং রাকাবের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক।

এ সময় রাকাবের চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং এনবিআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়ন বিষয়ে যৌথ গবেষণার পাশাপাশি এনবিআইইউর শিক্ষার্থীরা রাকাবে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি রাকাবের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সংগ্রহসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া রাকাবের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা এনবিআইইউর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফিতে বিশেষ সুবিধা পাবেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও বিশ্ববিদ্যালয়টি প্রশিক্ষণ ও কাউন্সেলিং সহায়তা দেবে।

উভয় পক্ষের মতে, এ সমঝোতা উত্তরাঞ্চলের ব্যাংকিং ও উচ্চশিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।