ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়া ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১১ টায় গুরুত্বর আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গুরুত্বর আহত মোঃ শরিফ উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য)। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা। জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় কলাতলী ইউনিয়নের কাজীরচরে নিজের মহিষ দেখভালের জন্য যায়। এই সময় উৎ পেতে থাকা দুবৃত্তরা পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই ব্যাপার আহত ইউপি মেম্বার মোঃ শরিফ জানান, কাজীরচর ঘাট সংলগ্ন নিজের মহিষ দেখভালের জন্য গেলে পিছন থেকে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নিবেন জানিয়েছেন তিনি। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

