ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে ৯২ কিঃমিঃ কাঁচা সড়কে মানুষের চরম দুর্ভোগ

Link Copied!

একটু বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায় পুরো রাস্তা। কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও জমে থাকে হাঁটু সমান পানি। বর্ষা মৌসুমে পায়ে হেঁটে চলাচল করাই দায়, আর মোটরসাইকেল কিংবা ভ্যান-রিকশা নিয়ে বের হওয়া যেন জীবনের ঝুঁকি নেওয়া। এভাবেই বছরের পর বছর ধরে চলাচলের চরম দুর্ভোগ পোহাচ্ছেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার লাখো মানুষ। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় গেজেটভুক্ত সড়কের মোট দৈর্ঘ্য ৬৫৩ কিলোমিটার। এরমধ্যে ২৩১ কিলোমিটার সড়ক ইতোমধ্যে পাকাকরণ করা হয়েছে। পাশাপাশি পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় আরও ৩০ কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ চলমান রয়েছে। তবে এখনও প্রায় ৯২ কিলোমিটার সড়ক কাঁচা রয়ে গেছে, যা বর্ষায় কাদায় সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্যদিকে স্থানীয়দের দাবি, গেজেটভুক্ত ৯২ কিলোমিটার ছাড়াও উপজেলায় প্রায় ৩০০ কিলোমিটার অনথিভুক্ত কাঁচা রাস্তা রয়েছে, যা সরকারি কোনো প্রকল্পের আওতায় না আসায় দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে ৪ নম্বর জামালপুর ইউনিয়নের কয়েকটি সড়কের অবস্থা এখন বেহাল। এরমধ্যে গোপালপুর ছকু হাজির বাড়ি থেকে পূর্ব দিকে বাঁধের মাথায় হায়দারের দোকান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ও খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দর থেকে উত্তর দিকে কফিল মুন্সীর বাড়িঘেঁষে হামিদ মন্ডলের ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং পাতিল্যাকুড়ার হামেদার মোড় থেকে উত্তরে খোকা সরদারের বাড়ি ঘেঁষে চকদাড়িয়া উত্তরপাড়ার আকবর মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কের নাজুক পরিস্থিতি। স্থানীয় তৌহিদুল ইসলামসহ একাধিক ভুক্তভোগীদের অভিযোগ, শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় পরিস্থিতি চরমে ওঠে। কাদায় আটকে যায় ভ্যান ও অটোরিকশা। অনেক সময় মোটরসাইকেল ও সাইকেল নিয়ে চলতে গিয়ে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। রাস্তা খারাপ থাকায় অনেক সময় পণ্য বাজারে নেওয়াও সম্ভব হয় না। স্থানীয়দের প্রশ্ন, কাঁচা সড়কগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সড়কগুলো কবে পাকাকরণ হবে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে এসব সড়ক দ্রুত পাকাকরণের দাবি তাদের। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, আমাদের ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। এসব রাস্তা পাকা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মোঃ মেনাজ জানান, উপজেলার কাঁচা রাস্তাগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাকাকরণের জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।