ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি একে-অপরের মামাতো-ফুফাতো বোন। সমবয়সী এই দুই শিশুর মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। গত বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেক হক। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। শিশু আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে দশলালে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও আফরিন বাড়ির উঠানে পুকুর পাড়ে একসঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে এই দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। এরমধ্যেই পুকুরের পানিতে এই দুই শিশুর ভাসতে থাকা মরদেহ চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পরে তাদেরকে উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেক হক বলেন, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশু মৃত্যুর বেদনাদায়ক খবর পেয়ে তাৎক্ষিণভাবে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পাঠানো হয়। ঘটনাটি সত্যিই বড় মর্মাহত করার মতো। আমাদের অভিভাবকদের সচেতন হওয়া উচিৎ।