বাগেরহাটে বাল্যবিবাহ রোধে জনসচেতনতা মূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে জেলা সদরের বি এস চুনাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির কারিকুল ইসলাম। ইউ এন এফ পি এ এর অর্থায়নে পরিচালিত গ্লোবাল প্রোগ্রাম টু অ্যান্ড চাইল্ড ম্যারেজ (জি পি ই সি এম -৩) প্রকল্পের আলোকে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন/ সচেতনতা মূলক প্রচারণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিসেস মনির ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, বি এস চুনাখোলা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অলকেশ পাল, প্রফুল্ল কুমার মস্তবী, রসময় অধিকারী, সেখ আমজাদ হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, ষাট গম্বুজ ইউনিয়নের নিকাহ রেজিস্টার আব্দুল মুনীম, হাওলাদার হেমায়েত হোসেন, লিপিকা রানী পাল, রত্না বৈদ্য, পরিমল মন্ডলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে। কোন সহপাঠীর বিবাহ হতে লাগলে বিদ্যালয়ের শিক্ষক কিংবা প্রশাসনকে খবর দিতে হবে। কোন আত্মীয়-স্বজনের পরিচয় দিয়ে কেউ যাতে অবৈধ সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বাল্যবিবাহের কোন সুফল নেই যতটুকু রয়েছে সবই কুফল। আর বাল্যবিবাহের পরিণতি খুবই ভয়ানক এবং ভয়াবহ। বাল্যবিবাহ রোধে প্রত্যেকটি এলাকায় শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান জনসচেতনতা মূলক প্রচারণা সভা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।

