ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং ঠাকুরগাঁও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক মোস্তফা শাহীন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, জেলা সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অভিযানে বিএনসিসি, স্কাউট সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।