ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৬ হিজড়া আটক

Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় হাতেনাতে ৬ জন হিজড়াকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া একই রাতে চালানো পৃথক ছয়টি অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট ও কীটনাশক ওষুধ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর প্রায় ৭টার দিকে বাঘাডাংগা বিওপির আওতাধীন বাজারপাড়ার একটি মেহগনি বাগানে বিশেষ টহলের সময় সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে হিজড়া সম্প্রদায়ের ৬ জনকে আটক করেন বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১৪ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাটিলা বিওপি এলাকার শ্মশানঘাট থেকে ২২ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ভারতীয় ওষুধ, সন্ধ্যায় গয়েশপুর বিওপি এলাকার গোয়ালপাড়া গ্রাম থেকে ৯৭ প্যাকেট এবং উথলী বিওপি এলাকার সন্তোষপুর গ্রাম থেকে আরও ১৩২ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। এছাড়া রাত পৌনে ১টার দিকে মাধবখালী বিওপি এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার করা হয় ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট। তবে উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের ঘটনায় কাউকে আটক করা যায়নি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।