ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই : পপি

বিনোদন ডেস্ক
August 30, 2026 5:27 pm
Link Copied!

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। রুপালি পর্দা থেকে আড়ালে থাকা এই অভিনেত্রী এরই মধ্যে নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়েছেন। তার কথায়, জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান তিনি।

এক গণমাধ্যমে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

শুধু ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষাই নয়, ওই বক্তব্যে চলচ্চিত্রের রঙিন দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও স্পষ্ট ছিল। দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে পপি জানিয়েছিলেন, এখন তিনি জীবনের অন্য একটি অধ্যায়কে গুরুত্ব দিতে চান।

পপি আরও বলেছিলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

তার এই বক্তব্যে জীবনের প্রতি এক ধরনের আত্মবিশ্লেষণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে ওঠে।

অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপির অবস্থান অবশ্য সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে। ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যে কোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজ দিয়েই ফিরতে চান। তবে ২০২৬ সালের সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত বলেই বিভিন্ন মনে করা হচ্ছে।

পপি ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তিনি নিজেও হয়েছিলেন আক্রান্ত। সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জনপ্রিয় এ নায়িকা। তার এই অন্তর্ধানে নানা ধরনের গুঞ্জনের উদয় হয়। মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারি হয়েছেন পপি।

এরপর জানা যায় তিনি এক পুত্রের মা হয়েছেন। সেই পুত্রের নাম আয়াত। তার বয়স এখন ৪ বছর প্রায়।