ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লর্ডসে ফিরলেন বাবর, বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে দাপট আব্বাসের

Link Copied!

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। সেই টেস্টে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক বাবর আজম। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিরেছেন তিনি। তার প্রত্যাবর্তনে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে দাপট দেখিয়েছে।

মোহাম্মদ আব্বাসের ৩ শিকারে ১৮ ওভারের প্রথম সেশনে ৮০ রানে ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অন্য উইকেটটি পেয়েছেন মোহাম্মদ আলী।

ইংলিশরা তাদের প্রথম উইকেট হারায় ২১ রানে। আব্বাসের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন ওপেনার এমিলিও গে ব্যক্তিগত ৮ রানে।

এরপর ইংল্যান্ডের বোর্ডে ৫ রান যোগ হতেই ১৭ রান করা আরেক ওপেনার বেন ডাকেট লেগ বিফোরের ফাঁদে পড়েন আব্বাসের বলেই। ফলে ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

দলীয় ৩৬ রানে স্বাগতিক অধিনায়ক জো রুটও ফিরে যান সাজঘরে। এই উইকেটটিও নেন আব্বাস। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৪ রান করেন রুট।
সবশেষ মোহাম্মদ আলী আঘাত হানেন হ্যারি ব্রুককে ১৫ রানে বোল্ড করে। ফলে ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।