ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তায় বেড়েছে পানি, সুরমার পানিও বাড়তে পারে

Link Copied!

বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের সব প্রধান নদ-নদীর পানি। তবে বন্যাপ্রবণ তিস্তা নদীর পানি বেড়েছে। বাড়তে পারে সুরমা নদীর পানিও।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল কমেছে। আগামী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি বাড়তে পারে।

অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল বেড়েছে এবং পদ্মার পানি স্থিতিশীল রয়েছে।
আগামী দুই দিন গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচেই থাকতে পারে।

চট্টগ্রামের নদীগুলোতে পানি কমছে

পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। হালদা নদীর পানি সমতল অপরিবর্তিত রয়েছে। এসব নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী এক দিন এসব নদীর পানি আরও কমতে পারে। পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে।

তিস্তা-দুধকুমারে পানি বাড়ছে

উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বিপরীতে ধরলা নদীর পানি কমেছে। তিনটি নদীর পানিই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিন তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। তৃতীয় দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

সুরমা-কুশিয়ারায়ও বাড়তে পারে পানি

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে আগামী এক দিন এসব নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তৃতীয় দিনে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট নদ-নদীর পানি সমতলে পরিবর্তন আসতে পারে।