ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করা ৩৮ লাখ টাকার মদ-বিয়ার জব্দ

Link Copied!

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে পতেঙ্গা বহিনোঙ্গর বিচ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। এসময় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ১১৮ বোতল বিদেশি মদ ও ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে একই দিন রাত ১টার দিকে পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম ও আউটপোস্ট পতেঙ্গা যৌথ অভিযান চালায়।
অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৯৩টি ভারতীয় শাড়ি এবং ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এসময়ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড জানায়, জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। আর জব্দ করা ভারতীয় শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।