ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোলাইপাড়ে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এসময় দুই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইপাড় বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এসময় সন্দেহজনক দুটি ভ্যান গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক হাজার ১৭টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি তিন লাখ ৪০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির জানান, অভিযানের সময় জব্দ করা পণ্যের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। পরে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা ভারতীয় শাড়িগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।