ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ 

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এরিয়ার উদ্যোগে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে। বুধবার (১৯ আগস্ট) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের মোট ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ করা হয় ও সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানীর ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন ও প্রিমিয়াম সংগ্রহে বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে বৃহত্তর ঢাকাসহ ৪টি এরিয়ার বিভিন্ন জোন থেকে আসা প্রায় ৫ হাজার কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, সততা, ন্যায়নিষ্ঠতা ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজ দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা মানুষের আমানতকে সুরক্ষা দিয়ে যথা সময়ে দাবী পরিশোধ করে থাকি। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দীর্ঘ ৪২ বছর ধরে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমাদের অর্জিত প্রিমিয়াম দেশের ব্যাংক-বীমা ও সরকারী বন্ডে বিনিয়োগ হয়ে থাকে এবং টেক্স, ভ্যাট ও স্ট্যাম্প ডিউটির বাবদ সরকারকে বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে ন্যাশনাল লাইফ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।