ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫ বছরপূর্তিতে চেঞ্জমেকার ও দীর্ঘকালীন কর্মকর্তাদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

Link Copied!

প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে ব্যাংকের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫ জন কর্মকর্তাকে ‘চেঞ্জমেকার’ এবং অবদান ও নিষ্ঠার জন্য দীর্ঘসময় ধরে কর্মরত ২৬ জন কর্মকর্তাকে সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক। শনিবার (২২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে গত ২৫ বছরে নিজেদের নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের অগ্রগতিতে অবদান রাখা এসব সহকর্মীকে সম্মাননা জানানো হয়। ব্যাংকের ২৫ বছরের যাত্রার বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য ২৫ জন চেঞ্জমেকারকে নির্বাচিত করা হয়। প্রচলিত কাজের ধারাকে চ্যালেঞ্জ করা, নতুন সম্ভাবনা তৈরি, সমস্যার সমাধান এবং প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও রূপান্তরের পেছনের মানুষগুলোর গল্প তুলে ধরতে ‘২৫ ফেইসেস অব ব্র্যাক ব্যাংক’ সিরিজে তাঁদের কর্মজীবনের গল্প প্রকাশ করা হয়। সম্মাননার অংশ হিসেবে চেঞ্জমেকারদের তাঁদের নিজস্ব ছবিসংবলিত স্মারক উপহার দেওয়া হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান সম্মাননাপ্রাপ্ত সহকর্মীদের হাতে স্মারকগুলো তুলে দেন। আয়োজনে ব্যাংকটিতে দীর্ঘসময় ধরে কর্মরত ২৬ জন সহকর্মীকেও তাঁদের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়। ব্র্যাক ব্যাংকের সঙ্গে তাঁদের দীর্ঘ পথচলা প্রাতিষ্ঠানিক স্মৃতি, অঙ্গীকার ও ধারাবাহিকতার প্রতিফলন, যা ব্যাংকের ২৫ বছরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।দৈনিক খবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া। এই আয়োজনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো সেসব মানুষ, যাঁরা ভিন্নভাবে ভাবার সাহস রাখেন, ভাবনাকে কাজে রূপ দেওয়ার দায়িত্ব নেন এবং সামনে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করেন। আমাদের ২৫ জন চেঞ্জমেকার সেই কর্মস্পৃহাকে ধারণ করেন, যা ব্র্যাক ব্যাংককে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আর দীর্ঘদিন ধরে সেবা দেওয়া সহকর্মীরা আমাদের মনে করিয়ে দেন সেই নিষ্ঠা ও আনুগত্যের কথা, যা গত ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে।” এই সম্মাননা ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ-কেন্দ্রিক কর্মসংস্কৃতির প্রতিফলন, যেখানে সহকর্মীদের নিজ নিজ কাজের দায়িত্ব নেওয়া, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং নির্ধারিত দায়িত্বের গণ্ডির বাইরেও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে উৎসাহিত করা হয়। তাই ব্র্যাক ব্যাংকের ২৫ বছরপূর্তি উদ্‌যাপন কেবল ব্যাংকের অর্জিত মাইলফলকই নয়, বরং প্রতিদিনের কাজের মাধ্যমে সেই অর্জনগুলো সম্ভব করে তোলা মানুষদের অবদানকে সবার সামনে তুলে ধরাও।