ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিনা টিকিটে ট্রেনে ওঠায় ‘বাংলাদেশি’ যুবক গ্রেফতার

Link Copied!

ট্রেন ছুটছিল দিল্লির দিকে। গন্তব্য ছিল আরও দূরে কাশ্মীর। কিন্তু পথেই থামতে হলো ২৩ বছর বয়সী যুবককে। ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর রেলস্টেশনে বিনা টিকিটে একটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় তাকে গ্রেফতার করেছে দেশটির রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।

রোববার (২৩ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার যুবকের নাম রিয়াজ আহমেদ। তিনি বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা বলে দাবি করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াজ আহমেদ আসামের কামাখ্যা থেকে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেইল ট্রেনের একটি শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভ্রমণ করছিলেন। কিন্তু তার কাছে কোনো বৈধ ট্রেনের টিকিট ছিল না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার গন্তব্য ছিল দিল্লি। সেখান থেকে তার কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার রাতে একটি সতর্কবার্তার ভিত্তিতে আরপিএফ সদস্যরা মির্জাপুর রেলস্টেশনে তাকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হয়।

এ সময় রিয়াজ আহমেদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতে প্রবেশের অনুমতি-সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি বলেও দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা।

প্রাথমিক তদন্ত শেষে তাকে মির্জাপুর সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মির্জাপুর জিআরপির স্টেশন হাউস কর্মকর্তা রাজেশ কুমার বর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিয়াজকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
এরপর তাকে কারাগারে পাঠানো হবে।

সূত্র: দ্য প্রিন্ট