ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

Link Copied!

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গঠিত ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ আগস্ট, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং সহকারী পরিচালক মো. রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএ, এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক। এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে দেশের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং পল্লি অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজতর অর্থায়নের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের সামগ্রিক কৃষি ও পল্লি অর্থনীতির উন্নয়ন আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।