ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট-সার জব্দ

Link Copied!

কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।