ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেস সচিব
জনগণের কাছে জবাবদিহি নিশ্চিতে গণমাধ্যমকে সেতুবন্ধন হিসেবে দেখে সরকার

Link Copied!

জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সোমবার (১৭ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকারের বিভিন্ন উদ্যোগ, সীমাবদ্ধতা ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

প্রেস সচিব বলেন, এটি প্রচলিত অর্থে কোনো সংবাদ সম্মেলন নয়, বরং জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহির জায়গা থেকেই সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

‘আমরা কখনো আপনাদের বলিনি যে ছয় মাসে এই কাজ করবো। এটি কোনো প্রতিশ্রুতি পূরণের বিষয়ও নয়। জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকারের যে জবাবদিহির দায়িত্ব, সেই জায়গা থেকেই আমরা কথা বলছি,’ যোগ করেন তিনি।

সরকারের উদ্যোগ বা কর্মকাণ্ড নিয়ে জনগণকে অবহিত করার পাশাপাশি কোথাও সরকারের সীমাবদ্ধতা থাকলে তা গণমাধ্যমের মাধ্যমে সামনে আসা প্রয়োজন বলেও সালেহ শিবলী উল্লেখ করেন।

প্রেস সচিব বলেন, জনগণ সরকারকে নির্বাচিত করেছে। ফলে জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, ‘আপনারা প্রশ্ন করেছেন, মতবিনিময় করেছেন, মত দিয়েছেন এবং আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা চাই জনগণ সরকারের ভালো উদ্যোগগুলো জানুক। একই সঙ্গে যেখানে যেখানে সরকারের সীমাবদ্ধতা আছে, সেগুলোও আমরা জানি এবং সরকারও জানে।’

সরকার ও গণমাধ্যমের মধ্যে এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং জনগণের কল্যাণে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে এসময় প্রত্যাশা ব্যক্ত করা হয়।