ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

Link Copied!

bd-westস্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহীম। সফরে এখনো আনন্দের উপলক্ষ খুঁজে পায়নি বাংলাদেশ দল। বিদায়ী ও শেষ টেস্টে ভালো করার প্রত্যাশায় নিয়েই মাঠে নামছেন মুশফিকরা।
সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে এখন পর্যন্ত দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ২০০৪ সালের টেস্টে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করেছিল। অবশ্য সেবারের ড্র টেস্ট যেন ক্যারিবীয়দের জন্য হারেরই সমতুল্য ছিল। সেই স্মৃতি হয়তো মুশফিকদের কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে।
মুশফিকদের বাঁচা-মরার ম্যাচটি আবার ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট। টেস্টে প্রায় শত বছরের অভিজ্ঞ দলের বিপক্ষে বাংলাদেশের ৮৫তম টেস্ট এটি। ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে ১৯২৮ সালে। আর বাংলাদেশের শুরু ২০০০ সালে।
ক্রিকেটে দুই দলের পার্থক্যটা যে বিশাল তা এতেই বুঝা যাচ্ছে। সে যাই হোক, টেস্টে অল্পদিনের অভিজ্ঞতা হলেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য টাইগারদের রয়েছে। প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে মুশফিকরা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল,শামসুর রহমান, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (অধিনায়ক), মুমিনুল হক,মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসির হোসেন,ইলিয়াস সানী,রবিউল ইসলাম, রুবেল হোসেন,তাইজুল ইসলাম,শফিউল ইসলাম, শুভাগত হোম।
ওয়েস্ট ইন্ডিজ দল : দিনেশ রামদিন (অধিনায়ক, উইকেটরক্ষক), সুলিমান বেন, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, লিওন জনসন, কেমার রোচ, শেন শিলিংফোর্ড, জেরোম টেইলর।