ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে হাক্কানী পেপার মিলে আগুন

Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আলোক চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টা চলছিল।