ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

Link Copied!

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রোববার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হাসান খান ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নুরুল হাসান খান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নেন। আজ বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন। নুরুল হাসান খানের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে।
নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছাড়াও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাথে যুক্ত ছিলেন।