ঢাকাSaturday , 15 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‎চট্টগ্রামে বন্যার্ত ২৫০ পরিবার পেল এ্যাবের সহায়তা

Link Copied!

‎বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং এ্যাব চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ত্রাণ সহায়তা হিসেবে ২৫০টি পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ‎বাঁশখালীতে আয়োজিত এ কর্মসূচিতে এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, ত্রাণ সহায়তা প্রদান কমিটির আহ্বায়ক প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, সদস্য সচিব ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, এ্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জানে আলম সেলিম এবং এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান।

‎এ ছাড়া এ্যাবের কেন্দ্রীয় ও চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ এবং বাঁশখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী খান মো. আমিনুর রহমান সুমন।
‎জুলাই শহীদদের পরিবারের পাশে এ্যাব।
‎বন্যা-পরবর্তী সহায়তা কার্যক্রমের পর সন্ধ্যায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামসহ আটটি পরিবারের সদস্যদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ্যাবের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়।

‎এ্যাব নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি দায়িত্ব ও সহমর্মিতার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দুর্দিনে সহযোগিতার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
‎সংগঠনটির এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।