ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কী ভুল করেছিলেন অমিতাভ, যে কারণে চাইলেন ক্ষমা?

বিনোদন ডেস্ক
August 10, 2026 10:10 pm
Link Copied!

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও নিয়মিত নানা বিষয়ে পোস্ট করেন বর্ষীয়ান এই অভিনেতা। তবে সম্প্রতি একটি পোস্টে সামান্য ভুল করে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

অমিতাভ প্রতিদিনের এক্স পোস্টের শুরুতে ধারাবাহিকভাবে একটি নম্বর ব্যবহার করেন। সম্প্রতি সেই নম্বর দিতে গিয়েই ভুল করে বসেন অভিনেতা। বিষয়টি নজরে আসে অনুরাগীদের। পরে নিজের ভুল বুঝতে পেরে পোস্টের মাধ্যমে ক্ষমা চান তিনি।

অমিতাভ লেখেন, ‘টি ৫৮২০। নম্বর দেওয়ার ক্ষেত্রে আমার বড় ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। ৫৮১৭-এর পর ৫৮১৮, ৫৮১৯, ৫৮২০ হওয়া উচিত ছিল।’

একই পোস্টে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সুনীল নামের এক নেটিজেনকে ধন্যবাদ জানান অমিতাভ। তবে বর্ষীয়ান অভিনেতার এই ছোট্ট ভুল নিয়ে মজা করতে ছাড়েননি অনুরাগীরা। পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেনরা রসিকতা করে লেখেন, ‘ভুল স্বীকার করেছেন দেখে ভালো লাগছে। তা না হলে এই নম্বর ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম।’

আরেক নেটিজেন অমিতাভের ভুল ধরিয়ে দেওয়া সুনীলকে নিয়ে রসিকতা করে লেখেন, ‘এই ভালো কাজের জন্য সুনীলের অবদান মানবজাতি চিরকাল মনে রাখবে।’ অন্য একজন আবার মন্তব্য করেন, অমিতাভের অনুরাগীদের পক্ষ থেকে সুনীলের একটি পদক পাওয়া উচিত।

সামান্য একটি সংখ্যার ভুল হলেও অমিতাভ যেভাবে নিজে থেকে তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেটিই এখন অনুরাগীদের আলোচনার বিষয়। তার সরল স্বীকারোক্তি ও রসবোধও প্রশংসা পাচ্ছে নেটদুনিয়ায়।

এদিকে কাজের ব্যস্ততায় রয়েছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি আগামী দিনে তাকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলেও।