স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি (আইপিসি) জানিয়েছে যে ২০১৬ রিও প্যারাঅলেম্পিকে খেলার অনুমতি পাবেন অস্কার পিস্টোরিয়াস। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হাইকোর্টে দোষী সাব্যস্ত এই অ্যাথলেটকে সে সময় থাকতে হবে জেলের বাইরে। শনিবার এমন তথ্য জানিয়েছে আইপিসি।
এর আগে শুক্রবার বিচারক থোকোজিলে মাসিপার রায়ে ‘নরহত্যার দায়ে’ তাকে দোষী সাব্যস্ত হন ‘ব্লেড রানার’ হিসেবে খ্যাত পিস্টোরিয়াস।
দোষী সাব্যস্ত হওয়ায় ৭ থেকে ১৫ বছর কারাবরণ করতে হতে পারে পিস্টোরিয়াসকে। প্রায় এক বছর আগে বান্ধবী রিভা স্টিনক্যাম্প হত্যার দায়ে গ্রেফতার হন পিস্টোরিয়াস। তার পর থেকেই প্রিটোরিয়ায় চলছিল এই বিচার প্রক্রিয়া। আগামী ১৩ অক্টোবর হবে চূড়ান্ত রায়।
আইপিসি মুখপাত্র ক্রেইগ স্পেন্স বলেন, ‘সাজা মেনে নিয়ে সে খেলতে পারবে। তবে সেক্ষেত্রে তাকে রাজি থাকতে হবে। দক্ষিণ আফ্রিকাকেও তাকে দলে নিয়ে সুযোগ করে দিতে হবে।’ অর্থাৎ আইপিসি তার খেলায় কোন রকম বাধা দেবে না।
তবে এখন স্পনসর ও অনুশীলনসহ অনেক করাণেই পিস্টোরিয়াস খেলায় ফিরতে পারবে না বলে মত দিয়েছেন প্যারাঅলেম্পিয়ান সাবেক খেলোয়াড়রা।

