ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক ব্যাংকের কর্পোনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

Link Copied!

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পোনেট’ লেনদেনে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ২০২৬ সালের জুন মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এই প্ল্যাটফর্মে, যা মাসিক লেনদেনের সর্বোচ্চ রেকর্ড। দেশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই মাইলফলক অর্জিত হয়েছে। মাসিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর্পোনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১ লাখ ২ হাজার কোটি টাকার তুলনায় ৪০ শতাংশ বেশি।