নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। সারাদেশের ১০টি অঞ্চল থেকে মোট প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যদেরও যোগ্য হিসেবে এই ৯ জন বিজয়ী হিসেবে সেরার পুরস্কার অর্জন করে। সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা গত ২৮ জুলাই ২০২৬ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়।

