ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবে দেশে ফিরবেন মির্জা আব্বাস, যা জানাল বিএনপি

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মালয়েশিয়ায় বিশেষ চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত থেরাপি গ্রহণ করছেন। তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তবে আরও কিছুদিন সময় লাগবে তার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে। তাই তার দেশে ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে।

রোববার (২ আগস্ট) দুপুরে মির্জা আব্বাসের স্বাস্থ্যের বিষয়ে এ সব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

তিনি আরও বলেন, অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আস্তে আস্তে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে, বাংলাদেশে আসতে আরো কিছু দিন সময় লাগবে।