ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি ল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার

Link Copied!

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও (আধা সরকারি) লেটার তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার(২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শাওন মজুমদারকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও লেটার তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে তা দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা নজরে এসেছে। এটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও লেটার পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে তা গ্রহণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জাতীয় সংসদ সচিবালয়।