ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের একমাস পূর্তি উদযাপন করছেন সারিকা

Link Copied!

Sharikaবিনোদন ডেস্ক

গত ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা ও ব্যবাসায়ী মাহিম করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সারিকা। আর এ বিয়ে নিয়ে যেন রূপকথার রাজ্যে অবস্থান করছেন এ দম্পতি। কারণ সবাই বিয়ের বর্ষপূতি উদযাপন করলেও এ দম্পতি উদযাপন করলেন তাদের বিয়ের মাসপূর্তি। শুত্রবার কেক কাটার মধ্য দিয়ে এই দম্পতি তাদের বিয়ের এক মাস পূর্তি উদযাপন করেছেন।
শুক্রবার রাতে সারিকা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায়, বিয়ের একমাস পূর্তি উপলক্ষে হোটেল কক্ষে কেক কাটার আগমুহুর্তে সারিকা ও তার স্বামী ছবি তোলার জন্যে ব্যস্ত।
এর আগে বিয়ের এক মাস পূর্তি উদযাপনের জন্যে গত বৃহস্পতিবার সিলেটের শ্রীমঙ্গলে গ্রান্ড সুলতান হোটেলে পৌঁছান সারিকা ও তার স্বামী। সেখানে তাদেরকে স্বাগতম জানায় হোটেল কৃর্তপক্ষ।