ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

Link Copied!

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ১,০০০টি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনাল হেড এবং আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালামাত উল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চকবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হালিশহর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফোরকানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দেশের সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় ৮টি বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের ২টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হবে।