ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক

Link Copied!

জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুর পর সদস্যদের পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য এমপি মো. শহিদুল ইসলাম, এমপি মো. হাসান রাজীব প্রধান, এমপি জহরত আদিব চৌধুরী, এমপি মাহমুদা হাবীবা, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং এমপি মো. আবুল হাসনাত অংশ নেন।

বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের কথা তুলে ধরে বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব গভীর করা, সংসদীয় প্রতিনিধিদলের সফর বৃদ্ধি এবং দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি নিরসনে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের বিষয়ে আলোকপাত করেন সদস্যরা।