ঢাকাMonday , 27 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিমা এসাসিয়েটস’র এমডির বিরুদ্ধে অপপ্রচারেরে অভিযোগ

Link Copied!

পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রটি গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে কোম্পানীর সুনাম ক্ষুন্ন ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অপপ্রয়াসে নেমেছে। এ থেকে রেহাই পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকবারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন দেলোয়ার হোসেন দুলাল।
তিনি জানান, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেট শিরোনামে তার সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে উপস্থাপতি তথ্য মিথ্যা এবং ভিত্তিহীন। মূলত দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কোম্পানী পরিচালনা করে আসছেন। তিনি বলেন, পিমা এসোসিয়েটস লিমিটেড কোন প্রকার আর্থিক লেন-দেন করে কাজ নেয়ার প্রয়োজন পড়েনা। এই প্রতিষ্ঠান জনবল সরবরাহ করার আগে কাজের জন্য আইনানুযায়ী চুক্তিবদ্ধ হয়ে বাস্তবায়ন করে থকে। আউটসোর্সিং নীতিমালা পিপিআর যথাক্রমে ৫০.৩ এবং ৪১.৬ আইটিটি উপধারা অনুযায়ী পূর্বের চাকরিরত কিছু ব্যক্তিবর্গ যারা ছিল অসাধু এবং দপ্তরের সম্মানহানি করত তাদের পরিবর্তে যোগ্য ব্যক্তি নিয়োগ করার কারণে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত তথ্য দিয়ে সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান। পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচারকারিদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।