ঢাকাMonday , 27 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Link Copied!

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবনী নেতৃত্ব, সুশাসন, দক্ষতা উন্নয়ন এবং সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মোঃ মিজানুর রহমান। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয় । অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারক, কর্পোরেট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকরা জানান, উদ্ভাবনী কার্যক্রমের প্রসার, সুশাসন জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-কে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আল-আরাফাহ& ইসলামী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবা, সুশাসন এবং টেকসই উন্নয়নের প্রতি তার অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভবিষ্যতেও ব্যাংকটি আধুনিক, নিরাপদ ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।