ঢাকাMonday , 27 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

Link Copied!

বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় গত রোববার থেকে (২৬ জুলাই) কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে উক্ত শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন)। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন—আলহাজ মো. নুরুল আমীন, মো. মনির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, ডা. চৌধুরী গোলাম সোবহানী প্রমুখ।