ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুণ্ডার কবল থেকে মুক্তি পেলেন আচঁল

Link Copied!

Acholবিনোদন ডেস্ক

টানা ১৫ দিন কক্সবাজারে গুণ্ডার কবলে থাকার পর মুক্তি মিলেছে চিত্রনায়িকা আচঁলের। গত ৩০ আগস্ট কক্সবাজারে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ছবির শুটিং শুরু হয়। এই কদিন বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শেষ করে রোববার ঢাকায় ফিরছেন তিনি।
এ প্রসঙ্গে আচঁল বলেন, ‘টানা ১৫ দিন কক্সবাজারে ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ছবিটির শুটিং করেছি। অবশেষে মুক্তি মিলেছে। ঢাকায় ফিরে এক সপ্তাহ বিশ্রাম নেব।’
এ সময় ছবিটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ভিন্ন রকমের গল্পকে কেন্দ্র করে ছবিটির গল্প গড়ে উঠেছে। তাছাড়া ছবিটি নির্মাণ করছেন ইস্পাহানি আরিফ জাহান। তাই ছবিটি নিয়ে আমি আশাবাদী।’
‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে আচঁলের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি। এছাড়া আরো অভিনয় করেছেন অমৃতা খান ও তানভীর।
রোববার দুপুরে কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন আচঁল।