ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মরণোত্তর অঙ্গ দানকারী তারকারা

Link Copied!

y28r7opuবিনোদন ডেস্ক

অনেকেই বলে থাকেন মানুষ মৃত্যুর পরও তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন। আর এজন্য মানুষের চেষ্টার কোনো কমতি নেই। বলিউডের অনেক তারকারাও নিজের শরীরের বিভিন্ন অঙ্গ দানের ঘোষণা দিয়েছেন। যা তাদের মৃত্যুর পর অন্যের শরীরে প্রতিস্থাপন করা হবে। আর এর তালিকায় কারা আছেন তা পাঠকদের কাছে তুলে ধরা হলো।
‘দ্য উইম্যান উইথ দ্যা মোস্ট বিউটিফুল আইজ’ নিজের চোখ আই ব্যাঙ্কে অনেকদিন আগেই ডোনেট করেছেন। হয়তো ভাবছেন কার কথা বলা হচ্ছে? বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের সদস্য ঐশ্বর্য রাই বচ্চনের কথা বলা হচ্ছে। বউমা ঐশ্বর্যর মতোই নিজের চোখ ডোনেট করেছেন বচ্চন পরিবারের কর্ণধার বলিউড বাদশা অমিতাভ বচ্চন। এই তারকা এছাড়াও বহু সংস্কারমূলক কাজের সঙ্গেও যুক্ত। বচ্চন পরিবারের আরেক সদস্য জয়া বচ্চন। স্বামী অমিতাভ আর ছেলের বউ ঐশ্বর্যর থেকে অনুপ্রাণীত হয়ে জয়াও নিজের চোখ দান করেছেন।
মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খান নিজের সব ‘অর্গ্যান’ ডোনেট করেছেন। ধুম থ্রির এর তারকা নিজের চোখ, লিভার, হার্ট আর লাংস ডোনেট করেছেন।
বরফি, মেরি কম সিনেমা দিয়ে বলিউড মাতানো তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ২০১২ সালে তিনিও নিজের সব ‘অর্গ্যান’ ডোনেট করেছেন। তিনি জানিয়েছেন, তার বাবা যখন অসুস্থ হন তখন তিনি ‘অর্গ্যান ডোনেট’ করার গুরুত্ব বুঝতে পারেন।
অভিনেতা আর মাধবানও নিজের চোখ, হার্ট, ফুসফুস, কিডনি, লিভার,প্যানক্রিয়াস, হাড়, কার্টিলেজ সব ডোনেট করেছেন।
বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী নিজের সুন্দর দুই চোখ ডোনেট করেছেন।
হাবি আমিরের মতই কিরণ রাও তার সব ‘অর্গ্যান’ ডোনেট করেছেন।
কোরিওগ্রাফার কাম ফিল্মমেকার ফারহা খানও নিজের চোখ আর বাকি ‘ওর্গান’ ডোনেট করেছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে নিজের চোখ দান করেছেন।