ঢাকাSunday , 12 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে ট্রাক চাপায় নিহত ৪

Link Copied!

নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ মিথিলা ভ্যানের ৪ জন যাত্রী নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া (এক বট) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানের যাত্রী প্রতিভা রানী রায়, তার দুই সন্তান যাদব রায়, বিপাশা রায়ও তাদের স্বজন পরিমল রায়। তাদের বাড়ি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানের অপর যাত্রী সহিদুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিভা রানী রায় সন্তানদের নিয়ে মিথিলা ভ্যানে করে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন।ঘটনাস্থলে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই চারজনকে মৃত ঘোষণা করেন।ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে আটকে যায়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।