ঢাকাSaturday , 11 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।

শনিবার (১১ জুলাই) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্য শারমিন একই উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে ২টি ছাগল বাঁধা ছিল। দুপুরে সেই ছাগল আনতে যান শারমিন। ছাগলগুলো কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান শারমিন। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার ১টি ছাগলও মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।