ঢাকাSaturday , 11 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে নৌকা ডুবে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা উল্টে মো. সোলেমান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া তার বড় ভাই আব্দুল হালিম (৩০) একই এলাকার লোকমান মিস্ত্রীর বাড়ির বদিউল আলমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে দুই ভাই ডিঙি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় তীব্র স্রোতে নৌকাটি উল্টে গেলে তারা পানিতে পড়ে যান। পরে আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে উদ্ধার করতে পারলেও সোলেমান স্রোতের টানে তলিয়ে যান।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ বিজয় মোল্লা বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। বর্তমানে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে কর্ণফুলী নদীতে নিখোঁজ যুবকের সন্ধান চালাচ্ছেন।