ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের আসরে অতিথি শাহরুখ

Link Copied!

Salman-Sharukhবিনোদন ডেস্ক

বলিউডের দুই খানের দীর্ঘদিনের লড়াইয়ের অবসান হতে যাচ্ছে। কারণ সালমানের খানের সঞ্চালনায় রিয়েলিটি শো ‘বিগ বস-এইট’ এর আসরে অতিথি হিসেবে আসছেন শাহরুখ খান।
ভারতীয় টেলিভিশন চ্যানেল কালারস এর আয়োজনে ‘বিগ বস-এইট’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। আর তার ফাঁকেই তিনি জানিয়ে দিলেন যে, বিগ বসের মঞ্চে আসছেন চিরশত্রু শাহরুখ খান। তাও আবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণার জন্যে।
এদিকে শুধু শাহরুখ নয় আরেক ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দত্তেরও একই মঞ্চে আসা উচিত বলে মনে করেন সালমান। তবে বিগ বসের মঞ্চ থেকে খুব দ্রুত জেলে ফিরে যেতে চাইবেন সঞ্জয় দত্ত, কারণ এখানে টিকে থাকা সত্যিই মুশকিল।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ভারতীয় টেলিভিশন চ্যানেল কালারস এর পর্দায় শুরু হচ্ছে ‘বিগ বস-এইট’।