ঢাকাWednesday , 8 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে এইচএসসি পরিক্ষার হলে নকল পরীক্ষার্থী বহিষ্কার

Link Copied!

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অসুদাপায় অবলম্বন করে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের কলেজ ভবনের ১০৩ কক্ষে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত ছাত্র মো: রাকিব হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম ডিগ্রি কলেজের ছাত্র। তার রোল নং ৬৪৮৩৮৭ এবং রেজিষ্ট্রেশন নং ২০১৩৫৮৫৯৪৫। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কক্ষের দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই ব্যবস্থা নেন। সূত্রে জানা গেছে, ১০৩ নং কক্ষে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী মো: রাকিব হোসেন মোবাইল ফোন ব্যবহার করে নকল করছিলেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রট কক্ষটিতে পরিদর্শনে যান, এবং হাতেনাতে ধর ফেলেন। পরে ওই ছাত্রকে বহিষ্কার ও কর্তব্যরত শিক্ষকদের অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষককরা হলেন, বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান এবং ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জেমিন আহমেদ। কেন্দ্র সচিব ও বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আলম স্বপন বলেন,পরিক্ষার হলে মোবাইল ফোন ব‍্যাবহারের অভিযোগ প্রমানিত হওয়াই এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে অব‍্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।