ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ

Link Copied!

প্রথমবারের মতো সরাসরি নারী জেলা ও দায়রা জজকে ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগপ্রাপ্ত বিচারক শামীমা আফরোজ ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে দায়িত্বে রয়েছেন। গত ২১ জুন তাকে আইজিআর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। নিবন্ধন অধিদপ্তরে ইতোপূর্বে বিচারক উম্মে কুলসুম আইজিআর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম সরাসরি কোনো নারী জেলা ও দায়রা জজকে আইজিআর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারক শামীমা আফরোজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ হওয়ার পর ১৯৯৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের রিসার্চ অফিসার হিসেবে কাজ করেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের সঙ্গে। সেখানে কাজ করার সময় ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ২৪ জুন যোগদান করেন। চাকরি জীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা জজ) হিসেবে কাজ করেছেন।শামীমা আফরোজের বাবা মরহুম আব্দুল খালেক, মা মনসুরা বেগম। ১৯৭২ সালের ২৫ মে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। বাবার কর্মসূত্রে ৪ বছর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থাকার সুবাদে প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে মস্কো অ্যাম্বাসি স্কুলে।