ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিগাতলায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, লাখ টাকা জরিমানা

Link Copied!

রাজধানীর জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

অভিযানকালে নির্মাণাধীন দুটি ভবনে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। পরে ভবন দুটির মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্তে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ জুন) এ অভিযান চালানো হয়।

অভিযানকালে জিগাতলা এলাকার বিভিন্ন বসতবাড়ির ছাদ, বেইজমেন্ট, হোটেল, রেস্তোরাঁ এবং নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দুটি নির্মাণাধীন ব্যক্তি মালিকানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ভবনের প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ডেঙ্গুর লার্ভা থাকায় লাল কালি চিহ্নিত বিশেষ সতর্কতামূলক লিফলেট ভবনের প্রবেশপথে সেঁটে দেওয়া হয়।

পরিদর্শনকালে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা সৃষ্টির উপযোগী পরিবেশ ও ময়লা জমে থাকায় বাসিন্দাদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এছাড়া যত্রতত্র ময়লা না ফেলতে পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।