গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা এলাকার ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্তকে আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসি ওই রেষ্টুরেন্টে অগ্নিসংযোগ করলে গোটা রেষ্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানা নিয়ে আনা হয়েছে। ভিকটিমকে মেডিকেলের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

