ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওইয়ারসাবালের জোড়া গোল, সৌদির জালে ৪ গোল স্পেনের

Link Copied!

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামা স্পেন শুরু থেকেই ঝড় তুলেছে সৌদি আরবের বিপক্ষে। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইউরোপের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১০ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা এই তরুণ তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শুরুর একাদশে সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দেন গোল করে।

গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টা চালায় সৌদি আরব। তবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

এর মাত্র এক মিনিট পরই আবারও সৌদি আরবের জালে বল পাঠান ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে ভেসে আসা তির্যক ক্রস দারুণভাবে বুকে নামিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমোর ছোঁয়ায় সামনে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন স্প্যানিশ অধিনায়ক।

প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পায়। তবে এবার গোলটি আসে সৌদি আরবের এক আত্মঘাতী ভুল থেকে। সৌদি আরবের ডিফেন্ডার আব্দুলেলাহ আল-আমরি নিজেদের জালেই বল জড়িয়ে বসেন। ফলে স্পেনের ব্যবধান আরও বেড়ে যায়।

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা স্পেন এবং ৫৯ নম্বরে থাকা সৌদি আরব দুই দলই এই ম্যাচের আগে ছিল জয়শূন্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন, আর উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সৌদি আরব।

এর আগে দুই দলের তিন দেখায় সবকটিতেই জয় পেয়েছিল স্পেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে লা রোহা।